ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধা, সড়ক অবরোধে রুমিন ফারহানার সমর্থকরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীদের বাধার কারণে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুল না দিয়েই কর্মী-সমর্থকদের নিরাপত্তা বেষ্টনীতে তিনি স্থান ত্যাগ করেন। ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। তিনি শহীদ বেদীর সামনে অবস্থান নেওয়ার পর সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুষ্পস্তবক অর্পণ করা সম্ভব না হওয়ায় তিনি এলাকা ত্যাগ করেন।
রুমিন ফারহানা দাবি করেন, নির্ধারিত নিয়ম মেনে তিনি প্রথমে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে—এ অবস্থায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর ফলাফল গুরুতর হতে পারে। দলের পদ ব্যবহার করে কেউ সহিংসতায় জড়ালে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ব্যবস্থা নেওয়া, অন্যথায় তা দল ও সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, শহীদ মিনারে দুই পক্ষের ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে তারা দোষীদের বিচারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে