ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটে আমদানি পণ্য খালাস এখনো শুরু হয়নি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিকল্প হিসেবে নির্ধারিত ৯ নম্বর গেট দিয়ে আমদানি পণ্য খালাস কার্যক্রম শুরুর কথা থাকলেও তা এখনো শুরু হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই ওই গেটের সামনে অবস্থান করছিলেন আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার সার্ভিস প্রতিনিধিরা। তারা জানান, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও কার্যক্রম চোখে পড়েনি।

কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণে আমদানি পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে, গত শনিবার কাস্টমস হাউস কমিশনার মো. মসিউর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয় যে, ৯ নম্বর গেটকে বিকল্প খালাস পয়েন্ট হিসেবে ব্যবহার করা হবে। এতে কাস্টমস ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়।

তবে সংশ্লিষ্টরা জানান, ঘোষিত গেট দিয়ে পণ্য খালাসের কোনো প্রস্তুতি দেখা যায়নি। অন্যান্য কিছু গেট দিয়ে সীমিতভাবে পণ্য খালাস চললেও ৯ নম্বর গেটের কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

এছাড়াও, ভারী পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি—যেমন ফর্কলিফট বা হাইস্টার না থাকায় উদ্বেগ বেড়েছে। সময়মতো পণ্য খালাস না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন আমদানিকারকরা।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরদিন রোববার পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে