ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে Logo ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ, উদ্বেগ বাড়ছে Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শিক্ষাকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার একটি মানসম্মত, জীবনঘনিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য সামনে রেখে ৪৩টি অগ্রাধিকার খাত নির্ধারণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে সব উপজেলায় বিস্তৃত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করতে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে দেশের দুই হাজারের বেশি কারিগরি প্রতিষ্ঠান ও আট হাজারের বেশি মাদ্রাসায় আগামী ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স সংযোজনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং এআইভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে