ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

শেখ হাসিনার রায়: নিরাপত্তায় সেনা মোতায়েনের অনুরোধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। রায়কে ঘিরে সম্ভাব্য নাশকতা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েনের অনুরোধ করে সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

২০০৯ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান ও গণহত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা ঘটাতে পারে—এমন আশঙ্কা থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। রায়টি ঢাকার একাধিক স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।

১৩ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল–১ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযোগপক্ষের প্রতিনিধিত্ব করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রায়কে কেন্দ্র করে যেকোনো নাশকতা প্রতিহত করতে তারা প্রস্তুত। ডিএমপি অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে