ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী Logo নিরাপত্তা ঝুঁকিতে হজে না যাওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের Logo হরমুজ প্রণালি খুলছে, যুদ্ধবিরতির খবরে কমছে তেলের দাম Logo রংপুরে রাজমিস্ত্রি যুবক ভুয়া এএসপি পরিচয় দেন প্রেমিকাকে, আইডি কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল Logo রাঙ্গামাটি সদর জিতে ডিসি গোল্ডকাপের শিরোপা Logo রিমান্ড না মঞ্জুর, কারাগারে পাঠানো হলো ড. শিরীন শারমিন চৌধুরীকে Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে Logo ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ, উদ্বেগ বাড়ছে Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, আদালতে পাঁচজনের জবানবন্দি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই কার্যক্রম শুরু হয়।

সাক্ষ্যগ্রহণের প্রথম পর্যায়ে, আসামিপক্ষের পক্ষে নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা এসআই আশরাফুল ইসলামকে জেরা করেন। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সাক্ষ্য দেন আদালতে।

ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, ২৪ মার্চ ১৬৪ ধারার আওতায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার কাছে জবানবন্দি দেন। মামুন শুরুতে ছিলেন আসামি, পরে তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীতে পরিণত হন। জবানবন্দিতে তিনি সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দেন।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ ‘জুলাই আন্দোলনের’ সময় রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দেন এসআই তরিকুল ইসলাম। তিনি আদালতে বলেন, আবু সাঈদের মৃত্যু পুলিশি গুলিতে হয়েছে বলে তিনি মনে করলেও, তার সুরতহাল প্রতিবেদনে সে তথ্য না দেওয়ার জন্য তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান তাকে হুশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১২৫ বার পড়া হয়েছে