ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

শ্রীমতি সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা সুশীলা কার্কিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “আপনার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, একটি সংকটপূর্ণ এবং চ্যালেঞ্জের সময়ে দায়িত্ব গ্রহণ করে আপনি নেতৃত্বের যে সাহসিকতা ও প্রতিশ্রুতি দেখিয়েছেন, তা প্রশংসনীয়। নেপালের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ আশা করে, আপনার নেতৃত্বে দেশটি শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

বার্তায় ড. ইউনূস নেপালে চলমান আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে একসাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে