ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ।

বাংলাদেশ থেকে ফেরত পাঠানো রুশ জাহাজ উরসা মেজর ভূমধ্যসাগরে ডুবে গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এটি জানায় রয়টার্স। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণে ডুবে গেছে, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে জাহাজটি বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়।

রাশিয়ার পতাকাবাহী উরসা মেজর জাহাজটি ২০২২ সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি মূল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা “স্পার্টা-৩ এ” নামক জাহাজ, যেটি রং ও নাম বদলিয়ে নতুন নামে চলাচল করছে। এর পরই বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জাহাজটি ফেরত পাঠায়।

সেই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর জাহাজটিকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হবে না। রাশিয়া এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক চিঠি মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিল। এরপর জাহাজটি ভারতে চলে যায়, যেখানে প্রায় দুই সপ্তাহ ধরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু দিল্লি থেকে অনুমতি না পাওয়ায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি জাহাজটি ভারতের জলসীমা ছেড়ে যায়।

উল্লেখ্য, উরসা মেজর নামের এই কার্গো জাহাজটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভোস্তোক যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী সামুদ্রিক এলাকায় জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ১৬ ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও দুজন ক্রু নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১২২ বার পড়া হয়েছে