ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বদলি, দায়িত্ব নিচ্ছেন গোয়েন্দা বিভাগে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে তার দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। একইসঙ্গে আরও দুই কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

জারি করা নির্দেশনায় বলা হয়, জনস্বার্থে ঢাকা মহানগর পুলিশের অধীন কাজ করা তিন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন স্থানে বদলি/পদায়ন করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন—

  • মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, যাকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে
  • শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদ, যিনি এখন মোহাম্মদপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন
  • ডিএমপির পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম, যাকে মিরপুর বিভাগে বদলি করা হয়েছে

উল্লেখিত আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
২৪৮ বার পড়া হয়েছে