ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান

সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টার পর। তবে কর্মসূচিকে ঘিরে গভীর রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ভোরের পর সেই উপস্থিতি আরও বাড়তে থাকে। সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও এখান থেকেই প্রচারণায় নামছেন। সমাবেশে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীদের বিজয়ের দাবিতে স্লোগান দিচ্ছেন। তারেক রহমান ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে দলের পরিকল্পনা তুলে ধরে তাদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।

সমাবেশ শেষ হলে সড়কপথে তারেক রহমান ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। পথে মৌলভিবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৮৭ বার পড়া হয়েছে