ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

Advertisement

সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত

ফাইল ছবি।

সিলেট সীমান্তের ওপারে মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতীয় জেলা প্রশাসন। শুক্রবার (৯ মে) পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার জারিকৃত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য, চোরাকারবারী এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সম্ভাবনা রয়েছে। যেহেতু পূর্ব জৈন্তিয়া জেলার সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চলে সম্পূর্ণরূপে বেড়া দেয়া নেই, তাই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি বেশি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলি আন্তর্জাতিক এই সীমান্তে জড়ো হয়ে কার্যকলাপ চালাতে পারে।

এতে আরও বলা হয়, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এই সময়ে সীমানা অতিক্রম, পাঁচ জন বা এর বেশী মানুষ একসাথে চলাচল ও অননুমোদিত সমাবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
৩৪১ বার পড়া হয়েছে