ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সুনামগঞ্জে ক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ এলাকায় মরিচ ক্ষেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৩ জুন) দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে  কৃষক সাব্বির আহমদের ক্ষেতে মাটি খুড়ার সময় গ্রেনেডটি দেখতে পান এক শ্রমিক। পরে পুলিশকে জানালে পুলিশ সেনাবাহিনীকে জানায়।

জানা গেছে, কৃষক সাব্বির আহমদের জমিতে একজন কৃষক কাজ করা অবস্থায় বোমা সদৃশ কিছু দেখতে পান। পরে অন্যান্য স্থানীয় বাসিন্দাদের দেখালে তারা বুঝতে পারেন এটি গ্রেনেড এবং তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় কে ৩৬ অথবা এম ৩৬ মডেলের গ্রেনেড। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুখলেছুর রহমান বলেন, স্থানীয় কৃষক সাব্বির আহমদের মরিচ ক্ষেতে গ্রেনেডটি দেখে আমাদেরকে খবর দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে অবগত করি। তারা শুক্রবার এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।

শান্তিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ইনচার্জ লে. কর্ণেল আল হোসাইন বলেন, এটি কে ৩৬ বা এম ৩৬ মডেলের একটি সক্রিয় গ্রেনেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের সময় এই মডেলের গ্রেনেড ব্যবহৃত হতো। এটি এতদিন মাটিচাপা ছিলো। পুলিশ আমাদের জানানোর সফলভাবে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
১১৩ বার পড়া হয়েছে