ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

সুনামগঞ্জে বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার।

সুনামগঞ্জ শহরে নিজ বাড়ি থকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের ২নং ওয়ার্ডের হাসননগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদা ও মিনহাজ মা-ছেলে। প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির সামনের গেইট খোলা। ভেতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের মরদেহ। পরে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। আসলে এই হত্যাকাণ্ডটি সকালের দিকে ঘটেছে। পারিবারিক কলহের জেরেই মূলত এই হত্যাকাণ্ড। আমরা হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে