ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

সুনামগঞ্জ সীমান্তে প্রায় ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জ সীমান্তে প্রায় ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ।

সুনামগঞ্জ করেসপনন্ডেন্ট:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ক্যাম্প কমান্ডার সুবে. আবুল বাশার আজাদ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাবাজারের উত্তর কলাউরা সীমান্তের ১০০ গজ ভেতরে এসব অবৈধ পণ্য জব্দ করে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৪০ হাজার ৫০০ কেজি রসুন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। ভারত থেকে আনা ১৬শ’ কেজি আপেল। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫ হাজার টাকা। ২ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ১৯শ’ কেজি চিনি। ৮০ হাজার টাকা সমমূল্যের ১শ’ কেজি বাংলাদেশি সুপারি।

তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি টাস্কফোর্সের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে