ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

সুন্দরবনে ফের আগুন, আগুন লাগার কারণ কি?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় আগুন লেগে তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন। সেইসঙ্গে চলছে ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজ।

লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকায় আগুন লেগেছে। এজন্য সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে অগ্নিনির্বাপণের লোকজনদের। এরইমধ্যে রাত হয়ে যাওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে। খবর পেয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলেও তারা এখনো পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, ‌এমনিতেই রাত হয়ে গেছে, পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। এ-ও শুনেছি বনের তিন একর জায়গা আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’

শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্র মতে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
১৪২ বার পড়া হয়েছে