ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

“সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না, কারণ আমরা অর্থ আত্মসাৎ করিনি”—ধর্ম উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গত হজে খরচ না হওয়া প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত দেওয়া হবে ৮৩১টি হজ এজেন্সিকে—এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে এই অর্থ সরাসরি হাজিদের কাছে ফেরত যাবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “হজ এজেন্সিগুলো তাদের নিজস্ব বাণিজ্যিক কারণে অতিরিক্ত অর্থ সৌদি আরবে পাঠিয়েছিল। পরবর্তীতে সেই উদ্বৃত্ত অর্থ সৌদি সরকার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।”

এ সময় তিনি জানান, ২০২৬ সালের হজের জন্য নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। তার ভাষায়, “১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। আমরা চাই সময়সীমা আরও বাড়ুক।”

তিনি আরও বলেন, আগামী ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে নিবন্ধনের সময় বাড়ানো নিয়ে আলোচনা হবে।

‘সেফ এক্সিট’ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে উপদেষ্টা জোর দিয়ে বলেন, “আমাদের সেফ এক্সিটের কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা কোনো টাকা লুট বা দুর্নীতি করিনি।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৬০ বার পড়া হয়েছে