ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

স্ত্রী মেলানিয়াকে নিয়ে নাচলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্ত্রী মেলানিয়াকে নিয়ে নাচলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। একইদিন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের সঙ্গে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরু উদযাপন করতে তিনটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ জানুয়ারি) রাতে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প।

এই অনুষ্ঠানগুলো ‌প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়ে থাকে।

ওয়াশিংটনের তিনটি স্থানে ইন্যাগিউরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল।

শুরুতে ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা গেছে। এসময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব নেয়ার প্রথম দিনই নজিরবীহিনভাবে একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। তার মধ্যে অন্যতম হলো সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ৭৮টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়া, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত প্রায় ১৬ জনকে সাধারণ ক্ষমা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৫২ বার পড়া হয়েছে