ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। সম্প্রতি প্রায় ৯ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পর এবার কমেছে মূল্যবান এই ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৬১৩ টাকা। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়।

বাজুস জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে এই সমন্বিত মূল্য কার্যকর হয়েছে এবং ১ নভেম্বর পর্যন্ত স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২১ ক্যারেটের স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা,

  • ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা,

  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

সংগঠনটি জানিয়েছে, ক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর নির্ভর করে মজুরিতে পার্থক্য থাকতে পারে।

এর আগে, ২৯ অক্টোবর বাজুস ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল। নতুন দাম কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে, আর তার একদিন পরই মূল্য আবার কমানো হলো।

তবে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা আছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
৯১ বার পড়া হয়েছে