ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ।

রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলির মধ্যে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর তলপেটে গুলি লেগেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সেলিম  বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা  বলেন, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ওই দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী একজনের শরীরে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর মেয়ে শেফালী আক্তারের সঙ্গে কথা হয়। শেফালী জানান, তাঁর বাবা একজন রিকশাচালক। উলন এলাকায় তাঁদের বাসা। গোলাগুলির সময় তাঁর বাবা বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে তাঁর। পরে স্থানীয় লোকজন তাঁর বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
১৯২ বার পড়া হয়েছে