ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসনাতের মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৯ নভেম্বর) সকালে তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সাক্ষাৎ শেষে তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানাই। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পথচলার সাক্ষী হতে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে উঠতে পারেন।

হাসনাত অভিযোগ করেন, অতীতে যেসব ঘটনাপ্রবাহের কারণে খালেদা জিয়া আজ এই পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেগুলো তিনি ব্যক্তিগতভাবে কষ্টের বলে মনে করেন। তিনি বলেন, পূর্বের সময়ে চিকিৎসা সংক্রান্ত নানা জটিলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে বলে তিনি মনে করেন।

আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি দাবি করেন, কারাগারে থাকা অবস্থায় তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এবং চিকিৎসকদের ওপরও চাপ সৃষ্টি করা হতো।

এদিন হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও। তিনি বলেন, দলমত বিবেচনা না করেই খালেদা জিয়া সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে লড়েছেন। তাই সবার উচিত তার সুস্থতার জন্য দোয়া করা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৭০ বার পড়া হয়েছে