ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ঢাকা–দিল্লির প্রথম নিরাপত্তা বৈঠক: কী নিয়ে কথা হলো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসেছেন বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

খলিলুর রহমান বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম অধিবেশনে যোগ দিতে। ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশ—বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার নিরাপত্তা উপদেষ্টাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (২০ নভেম্বর)। নির্ধারিত সময়ের একদিন আগেই তিনি দিল্লিতে পৌঁছান।

বাংলাদেশ হাইকমিশনের বরাতে জানা গেছে, সিএসসি কাঠামোর বিভিন্ন কাজ এবং দ্বিপাক্ষিক বেশ কিছু ইস্যু বৈঠকে আলোচনায় আসে। খলিলুর রহমান দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণও জানান। তবে ঠিক কোন কোন দ্বিপাক্ষিক বিষয় আলোচিত হয়েছে—তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় এবং দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা ও দিল্লি উভয়ই।

সাবেক রাষ্ট্রদূত এম. সফিউল্লাহ বলেন, “পরিস্থিতির এমন সময়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়া ইতিবাচক। এতে বাংলাদেশ তার উদ্বেগের বিষয়গুলো জানাতে পারে এবং ভারতও তার অবস্থান তুলে ধরতে পারে। চলমান সংলাপ সবসময়ই ভালো।”

এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে এ বছরের সিএসসি সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ছাত্র ও জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত গিয়ে আশ্রয় নেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে