ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হোয়াইট হাউসে এবার স্যুট পরে হাজির জেলেনস্কি, ভাঙলেন পুরনো সিদ্ধান্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেষ পর্যন্ত নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসে স্যুট পরে হোয়াইট হাউস সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাকে দেখা যায় কালো মিলিটারি কাটের একটি স্যুট পরিহিত অবস্থায়। যদিও গলায় টাই পরেননি তিনি।

সোমবার (১৮ আগস্ট), ওয়াশিংটন সময় দুপুর ১টায় ওভাল অফিসে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। আলোচনায় দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হন।

এর আগে, হোয়াইট হাউস সফরের সময় পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার মার্কিন কর্তৃপক্ষ আগেই অনুরোধ জানায়, যেন জেলেনস্কি ফরমাল পোশাক পরে আসেন। অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে, এবার নিজের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে আসেন তিনি।

বৈঠকের সময় উপস্থিত ছিলেন সেই মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেন, যিনি আগের সফরে জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার উল্টো প্রশংসাই করেন তিনি। এমনকি প্রেসিডেন্ট জেলেনস্কি মজার ছলেই বলেন, “আমরা তো আজ একইরকম স্যুট পরে এসেছি!”

উল্লেখযোগ্য যে, অতীতে জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন— রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি কখনো স্যুট পরবেন না। তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়ে সাধারণ পোশাক পরার কারণে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি এবং দেশে ফিরে ব্যাপক অপমানিতও হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে