ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি

হোয়াটসঅ্যাপে সহজ হচ্ছে স্টোরেজ নিয়ন্ত্রণ, আসছে ‘চ্যাট ক্লিয়ারিং’ ফিচার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সহজ ও দ্রুত যোগাযোগের কারণে হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত একটি অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করে থাকে। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য স্টোরেজ ম্যানেজমেন্ট আরও সুশৃঙ্খল করতে হোয়াটসঅ্যাপ একটি নতুন সুবিধা পরীক্ষা করছে।

অ্যাপটির ২.২৫.৩৪.৫ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে ‘চ্যাট ক্লিয়ারিং’ নামের নতুন ফিচার। এর মাধ্যমে বার্তা ও বিভিন্ন ধরনের মিডিয়া—যেমন ছবি, ভিডিও, ডকুমেন্ট বা অডিও—আগের তুলনায় অনেক সাজানো উপায়ে মুছে ফেলা সম্ভব হবে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো অংশ বেছে ডিলিট করতে পারবেন, ফলে পুরো চ্যাট মুছে ফেলার প্রয়োজন হবে না। ভারী বা অপ্রয়োজনীয় ফাইলগুলো আলাদাভাবে বাদ দেওয়ার সুবিধা মিলবে।

বেটা সংস্করণে আরও যুক্ত হয়েছে উন্নত বটম শিট ইন্টারফেস, যা ব্যবহারকারীদের আগে থেকে দেখে নেওয়ার সুযোগ দেবে কোন কোন ফাইল বা বার্তা মুছতে চান। পাশাপাশি, রিয়েলটাইম স্টোরেজ ভিজ্যুয়ালাইজেশনের ফলে কোন কিছু মুছে ফেললে সঙ্গে সঙ্গেই কতটুকু জায়গা খালি হলো তা দেখা যাবে। বড় আকারের ভিডিও বা অডিও সমৃদ্ধ গ্রুপ চ্যাটে ফিচারটি বিশেষভাবে কার্যকর হবে।

ব্যবহার সহজ করতে ‘ক্লিয়ার চ্যাট’ অপশনটিও চ্যাট ইনফো পেজের নিচের দিকে সরানো হয়েছে। আপাতত অল্প সংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করছেন। পরবর্তী ধাপে আরও ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেওয়া হবে এবং পরীক্ষা সফল হলে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৯৬ বার পড়া হয়েছে