ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বলিউড অভিনেতা সতীশ শাহ আর নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান সতীশ শাহ পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। সম্প্রতি অস্ত্রোপচারের পর তিনি বাড়িতেই বিশ্রামে ছিলেন। কিন্তু হঠাৎ শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই কিডনি বিকল হয়ে মৃত্যু হয় সতীশ শাহের।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু জনি লিভার, যার সঙ্গে সতীশ শাহের বন্ধুত্ব ছিল প্রায় চার দশকের।

টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় ছিলেন সতীশ শাহ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘দেখ ভাই দেখ’, ‘ফিল্মি চক্কর’সহ বহু সিরিয়ালে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও রেখেছেন সাফল্যের ছাপ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কাল হো না হো’, ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’, ‘ফানাহ’সহ আরও অনেক জনপ্রিয় ছবি।

ভারতীয় বিনোদন জগতে হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া এই প্রিয় অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে