ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সরকারের অবহেলায় ভাই হারালাম: নিহতের স্বজনের প্রশ্ন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল প্রকল্পের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ পড়ে আবুল কালাম (৩৫) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, পিলারের ওপর থেকে ভারি ধাতব বস্তুটি নিচে পড়ে সরাসরি কালামের মাথায় আঘাত করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার জলিল চোকদারের ছেলে এবং নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

তার ভাবি আছমা বেগম জানান, “দুপুরে ফোনে বলেছিল ইলিশ মাছ কিনে রাখতে, কিছুদিনের মধ্যে বাড়ি আসবে। কিন্তু সে আর ফিরল না।”

স্বজনরা অভিযোগ করে বলেন, “সরকারের অবহেলাই এই মৃত্যুর কারণ। এখন তার ছোট্ট সন্তানদের দায়িত্ব কে নেবে?”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে