ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গাজায় আরও ৯ ইসরায়েলি জিম্মির মরদেহের অবস্থান শনাক্তের দাবি হামাসের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজায় নিখোঁজ ইসরায়েলি জিম্মিদের মধ্যে আরও ৯ জনের মরদেহের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তাদের উদ্ধারে বর্তমানে যৌথ অভিযান চলছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে কাজটি কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে মিসরের বিশেষজ্ঞ দল।

এদিকে, আন্তর্জাতিক মানবিক সংস্থা রেডক্রসও এ অনুসন্ধান কার্যক্রমে অংশ নিচ্ছে। হামাস জানিয়েছে, মরদেহ শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়ায় রেডক্রসকে তারা সহায়তা করছে।

এ ছাড়া ইসরায়েলের নিজস্ব একটি দলও এতে যুক্ত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ইতোমধ্যে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

তবে নিহতদের মরদেহ শনাক্ত ও উদ্ধারে এখনও বেশ জটিলতা রয়ে গেছে। এখন পর্যন্ত ১৫টি মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে