ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন চীনের পাঁচ বিশেষজ্ঞ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, চীন থেকে প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম এসে চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার মূল বিশেষজ্ঞ টিম ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

গত চার দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই তার সার্বিক চিকিৎসা তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে