ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ভয়ভীতি উপেক্ষা করে ন্যায়ের পথে থাকার অঙ্গীকার: হাসনাত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের সময় জনগণের সেবার কথা বলে যারা দেশের অর্থ লুট করে আবার সামনে আসে, তাদের বিরুদ্ধে এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। ঋণখেলাপিরা যত প্রভাবশালীই হোক, শেষ পর্যন্ত তারা রেহাই পাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত জানান, অনেক আসনেই প্রার্থীরা চাইলে এই বিষয়টি সামনে আনতে পারতেন, কিন্তু নিরাপত্তাজনিত আশঙ্কা বা বিভিন্ন সংস্থার হয়রানির ভয়ে তারা তা করেননি।

নিজের করা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মামলা দায়েরের পর তার আইনজীবীদের নানা ভাবে ভয় দেখানো হয়েছে এবং তাকেও চাপের মুখে ফেলার চেষ্টা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের ভয়ভীতির কাছে তিনি মাথা নত করবেন না।

হাসনাত আরও বলেন, এটি তার কাছে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লড়াই নয়; বরং ঋণখেলাপি ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশ ও সাধারণ মানুষের সংগ্রাম। তিনি এই লড়াই শুরু করেছেন বলেই সারা দেশে একটি বার্তা পৌঁছেছে—ন্যায় ও আইনের পথে থাকলে, যত শক্তিশালীই হোক না কেন, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত জনগণই জয়ী হবে।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি ১৩০ কোটির বেশি টাকার ঋণখেলাপি। ২০০৪-০৫ অর্থবছরে নেওয়া এই ঋণ ২০২৬ সাল পর্যন্তও পরিশোধ করা হয়নি। বারবার আদালতের আশ্রয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই কারণে ২০০৮ সালেও মুন্সী নির্বাচনে অংশ নিতে পারেননি বলে জানান হাসনাত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৬৬ বার পড়া হয়েছে