ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রাতের ভূকম্পনের পর বঙ্গোপসাগরেও ভূমিকম্প শনাক্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে হালকা কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই বঙ্গোপসাগরেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রাত ১২টা ৫৫ মিনিটের কম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মিনজিন অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৪.৯।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসবিন্দু ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে।

অন্যদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনটির কেন্দ্র ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় বেশ কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয় এবং ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এ ছাড়া ২২, ২৩ এবং ২৬ নভেম্বরও দেশে একাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে