ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত, উপমুখ্যমন্ত্রীসহ প্রাণ গেল ৫ জনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশের একটি খোলা মাঠে আছড়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, চারদিকে ছড়িয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা ও ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। জানা গেছে, অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। তবে কী কারণে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা এখনো স্পষ্ট নয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৬৫ বার পড়া হয়েছে