ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বুধবার ঢাকায় আসছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে আরেকটি চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসক টিমের একজন সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে এ তথ্য জানান।

এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না তা বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্তরাজ্য থেকে এসে মূল্যায়ন করবেন। তাদের মতামতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, “আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।”

আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির দুটি মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় এবং তিনি দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে সরকার নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর মেয়াদ বাড়িয়ে মুক্তি অব্যাহত থাকলেও তাকে বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর ৬ মে দেশে ফেরেন।

সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসক দল ও বিএনপির শীর্ষ নেতারা জানিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
২৭৬ বার পড়া হয়েছে