ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

জামায়াত আমিরের বক্তব্য – খালেদা জিয়ার পরিস্থিতি এত গুরুতর আগে দেখা যায়নি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার এমন নাজুক পরিস্থিতি অতীতে কখনও দেখা যায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবং নিয়মিত ডায়ালাইসিস গ্রহণ করছেন। তিনি ‘ডিপ সিচুয়েশনে’ রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, সবকিছুই আল্লাহর হাতে—তিনি চাইলে জীবিতকে নিয়ে যেতে পারেন, আবার মৃতের মাঝেও প্রাণ ফিরিয়ে দিতে পারেন। বর্তমানে খালেদা জিয়া লড়ে যাচ্ছেন, তাই তার সুস্থতার বিষয়ে আশাবাদী তিনি। পরিবারের সদস্যদের জন্যও ধৈর্য ও শক্তি কামনা করেন।

হাসপাতালের নিয়ম মেনে তিনি খুব অল্প সময়—প্রায় দেড় মিনিট—ভিতরে ছিলেন বলে জানান। তবে সরাসরি দেখে আসতে পেরে কিছুটা সান্ত্বনা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৭১ বার পড়া হয়েছে