ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক, জানিয়েছে চিকিৎসক দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাতে বোর্ড এ তথ্য নিশ্চিত করে।

অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকবার তার বিদেশ যাত্রার সিদ্ধান্ত পিছিয়ে যায়। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্ব তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

প্রায় ১৫ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম জিয়া। পাকস্থলির জটিলতার কারণে শনিবার তার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে সামান্য রক্তক্ষরণ দেখা দিলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে