ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিতে জড়িত ব্যক্তি ও চাঁদাবাজদের ভোট দিয়ে নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। তার মতে, জনগণ যদি দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে, তাহলে দেশের সামগ্রিক দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

দুদক চেয়ারম্যান অনুষ্ঠানে আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এতটাই ছড়িয়ে পড়েছে যে, সম্পূর্ণরূপে এটি দূর করা কঠিন। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সামনে আসার আহ্বান জানান তিনি।

তার বক্তব্যে আরও উঠে আসে—দুর্নীতিবাজদের কার্যক্রম যেন প্রতিনিয়তই চলমান, অথচ দুর্নীতি প্রতিরোধে সংগঠিত উদ্যোগ থাকে মাত্র একদিনের জন্য। ফলে এই ক্ষতিকর প্রবণতা রোধ করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন।

সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৭০ বার পড়া হয়েছে