ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

চারদিনের এনসিএলে রংপুর বিভাগের শিরোপা, ঘরোয়া ক্রিকেটে মৌসুমে ‘ডাবল’ অর্জন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চারদিনের ফরম্যাটে এবার শিরোপা জিতেছে রংপুর বিভাগ। এর ফলে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় ট্রফি নিশ্চিত করল তারা। এর আগে অক্টোবর মাসে এনসিএলের টি–টোয়েন্টি সংস্করণেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

সোমবার (৮ ডিসেম্বর) খেলা শেষ হওয়ার একদিন আগেই খুলনার বিপক্ষে ৭ উইকেটের জয়ে রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে। শিরোপা লড়াইটির নির্ভরতা ছিল সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। রংপুরকে টপকে যেতে হলে সিলেটের জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু ৩২০ রানের লক্ষ্য তাড়ায় সিলেট ৫ উইকেটে ১৮৭ রানেই থেমে যায়, এবং ম্যাচটি ড্র হওয়ায় রংপুরের ৩১ পয়েন্টেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

চারদিনের ক্রিকেটে দ্বিতীয় স্থান নেয় সিলেট, তাদের পয়েন্ট ২৮। অন্যদিকে প্রথমবার জাতীয় ক্রিকেট লিগে অংশ নেওয়া ময়মনসিংহ বিভাগ নজর কাড়ে চমক দেখিয়ে। দিনের শুরুতে ৯৭ রানে থাকা অলরাউন্ডার আবু হায়দার অসাধারণ ব্যাটিংয়ে ১৪১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় প্রথম-শ্রেণির সেঞ্চুরি উপহার দিলেও দলকে জিতাতে পারেননি। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই শেষ করতে হয় তাদের।

এর আগে ২০১৪–১৫ ও ২০২২–২৩ মৌসুমে রংপুর এনসিএলের শিরোপা জিতেছিল। তিন মৌসুম পর আবারও চারদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৪২ বার পড়া হয়েছে