ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ভারতের ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করলেন গাভাস্কার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার। তার মতে, এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত পরিবর্তন আনতে বাধ্য হতে পারে পাকিস্তান। ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আজতককে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যেই বড় সিদ্ধান্ত থেকে সরে আসার নজির রয়েছে। অবসরের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহারের উদাহরণ টেনে তিনি পরোক্ষভাবে শহিদ আফ্রিদির মতো খেলোয়াড়দের প্রসঙ্গ তুলে ধরেন।

গাভাস্কারের ধারণা, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বিশ্বব্যাপী চাপ তৈরি হবে, বিশেষ করে ক্রিকেট মহল ও খেলোয়াড়দের পক্ষ থেকে। সে চাপের মুখে পাকিস্তান তাদের অবস্থান বদলাতে পারে।

তিনি আরও বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তি ও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৫৪ বার পড়া হয়েছে