ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাঙ্গামাটিতে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাঙ্গামাটির মোবাইল ফোন ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে এই বন্ধ কার্যকর হয়।

ব্যবসায়ীরা জানান, আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার বড় ধরনের সংস্কার, সিন্ডিকেটের প্রভাব দূর করা এবং মোবাইল ফোন আমদানিতে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতেই তারা এই অবস্থানে নেমেছেন।

মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন—নতুন এনইআইআর নীতিমালা কার্যকর হলে দেশের বিপুল সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বে, অথচ একটি নির্দিষ্ট গোষ্ঠী এর সুবিধা ভোগ করবে। তাদের আশঙ্কা, নতুন নিয়মে মোবাইল সেটের দামও বাড়তে পারে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ব্যবসায়ীরা আরও জানান, তারা এনইআইআর ব্যবস্থার সম্পূর্ণ বিপক্ষে নন। তবে ন্যায্য করনীতি, সমান ব্যবসায়িক সুযোগ, সিন্ডিকেটমুক্ত বাজার ও প্রক্রিয়ার প্রয়োজনীয় সংস্কার চাইছেন তারা। এসব বিষয়ে সরকারকে মতামত জানাতেও আগ্রহী ছিলেন, কিন্তু তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ এনইআইআর বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

নেতাদের মতে, আকস্মিক সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ২৫ হাজার মোবাইলফোন ব্যবসাপ্রতিষ্ঠান এবং এই খাতের সঙ্গে যুক্ত ২০ লাখেরও বেশি মানুষের জীবিকা এখন ঝুঁকির মুখে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে