ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৪ মার্চ রায় ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল রায়ের জন্য এই দিন ধার্য করেন।

মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। অন্যদিকে পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস দাবি করেন। তবে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। এ মামলায় মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫৪ বার পড়া হয়েছে