ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আখাউড়ায় নাতির কাঁধে ভর করে ভোটকেন্দ্রে গেলেন নব্বই ছুঁইছুঁই এক দাদা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে আখাউড়ায় দেখা মিলেছে এক হৃদয়ছোঁয়া দৃশ্য। নব্বই বছরের বেশি বয়সী শাহজাহান মোল্লা নাতির কোলে চড়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির হন এই প্রবীণ ভোটার। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি খুব একটা ঘরের বাইরে বের হন না। তবে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলে তার দুই নাতি স্বাধীন ও দুলাল তাকে কোলে তুলে কেন্দ্র পর্যন্ত নিয়ে আসেন।

ভোট দেওয়ার পর অনুভূতি জানিয়ে শাহজাহান মোল্লা বলেন, জীবনের শেষ প্রান্তে এসে নাতিদের কোলে চড়ে ভোট দিতে পারাটা তার জন্য অনেক আনন্দের। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে নাতি স্বাধীন জানান, নির্বাচনের উৎসবের কথা শুনে দাদা ভোট দিতে আগ্রহী হন। তাই শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে কেন্দ্রে পৌঁছে দিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে ভোটাধিকার প্রয়োগের এই ঘটনাটি নির্বাচনের দিনের পরিবেশে বিশেষ মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে