ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে দিনের বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। বিকেলে তিনি শ্বশুরবাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান শেষে গুলশানের বাসভবনে ফিরে আসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। পরে আগারগাঁওয়ের নির্বাচন কার্যালয়ে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এছাড়া বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং পিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মাকে দেখে গুলশানের বাসভবনে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১০৬ বার পড়া হয়েছে