ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর।

শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সুনামগঞ্জ-৫ আসনের ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও যুবলীগ নেতা রিগ্যানের একদিনের রিমান্ড এবং বাকি ৩০ আওয়ামী লীগ নেতা কর্মীদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

সোমবার দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামীদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।

এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। এই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
২২৫ বার পড়া হয়েছে