ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিলেটে পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের অকাল মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির একটি বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেরিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য নবী উদ্দিনের মেয়ে এবং নগরের অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, জেরিন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করছেন পুলিশ সদস্যরা। এ সময় বাসার ভেতরে নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়। শোকাহত থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে