ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

 সীমান্ত জটিলতা নিরসনে কৌশলগত পদক্ষেপ জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে বিচক্ষণ ও কৌশলভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত ব্যবহার করে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী অন্য দেশে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উদ্দেশে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। দায়িত্বশীলভাবে কাজ করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে