ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার ঘটনা আড়াল করার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার (১১ জানুয়ারি) এই শুনানি গ্রহণ করবেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চ।

এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় তা মুলতবি করা হয়। পরবর্তীতে তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হলে আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখে হত্যাকাণ্ডের তথ্য গোপন করা হয়। একই সঙ্গে আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে জয় ও পলকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তা আমলে নিয়ে সেদিনই জয় ও পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধের পরিকল্পনার মূল নেপথ্য কারিগর ছিলেন তিনি এবং বাংলাদেশে থেকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৫১ বার পড়া হয়েছে