ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের অকাল প্রস্থান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের প্রাণ গেছে। নিহতরা হলেন সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬)।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন বিশ্বাসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সজিব পাংশা কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ একই এলাকার ইব্রাহিমের সন্তান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মুরাদ জানান, বিশ্বাসপাড়া এলাকার একটি শাখা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৮৬ বার পড়া হয়েছে