ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক স্থাপনায় লক্ষ্য করে এই হামলা পরিচালনার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। সেখানে বলা হয়, হিজবুল্লাহ সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছিল—এমন আশঙ্কার ভিত্তিতেই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
আইডিএফের দাবি অনুযায়ী, হামলায় হিজবুল্লাহর আর্টিলারি শাখার প্রধান মুহাম্মদ আল হুসেনিসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। বীর আল সানসাল এবং বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, অভিযানে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য সামরিক অবকাঠামো, যেগুলো লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে