ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা দ্রুত চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ ইসির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। চিঠিতে জানানো হয়, গত ১০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রাথমিক প্যানেল তৈরি করা হয়েছিল, সেখান থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বাদ দিয়ে নতুনভাবে প্যানেল প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে একই চিঠিতে উল্লেখ করা হয়, যদি ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না যায়, সে ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরও নিয়োগ দেওয়া যেতে পারে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১১৮ বার পড়া হয়েছে