ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জাইমা রহমান স্মরণ করলেন দাদি খালেদা জিয়াকে নজরুলের কবিতার মাধ্যমে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ কবিতার পঙক্তি দিয়ে দাদি খালেদা জিয়াকে স্মরণ করলেন নাতনি জাইমা রহমান। পোস্টে তিনি লিখেছেন,

“তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না।”

জাইমা পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ফেসবুকে এই পোস্টটি করেছেন।

দাদির মৃত্যুর পর এটি জাইমার প্রথম পোস্ট। এর আগে, লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগে ২৩ ডিসেম্বর ফেসবুকে তিনি দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন চিকিৎসার জন্য গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন। জাইমা যে ছবি শেয়ার করেছেন, তা সেই সময়ের পরবর্তী কোনো সময়ের বলে ধারণা করা হচ্ছে।

পোস্টের কমেন্টবক্সে নেটিজেনরা দাদি-নাতনির মুহূর্তটি দেখে দুঃখ প্রকাশ করেছেন। তারা সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া জানিয়েছেন এবং জাইমাকে এই শোক সামলানোর প্রেরণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
১৩৮ বার পড়া হয়েছে