ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর চানখারপুল এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। রায় প্রস্তুত না থাকায় গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করে।

ওইদিন পুলিশের গুলিতে শিক্ষার্থী সাহারিয়ার খান আনাসসহ মোট ছয়জন নিহত হন। প্রায় পাঁচ মাস ধরে চলা বিচার কার্যক্রম শেষে পুলিশের সাবেক আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রথম রায়।

মামলার চার প্রধান আসামি বর্তমানে পলাতক। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল এবং মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরে ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। মামলায় মোট ২৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ হিসেবে হত্যাকাণ্ডসংক্রান্ত বিবরণ, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় চানখারপুল এলাকায় পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১৫২ বার পড়া হয়েছে