ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণা থাকলেও ইসরায়েলি সামরিক অভিযানের ধারাবাহিকতা থামেনি। যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এসব হামলায় অনেক ক্ষেত্রে একই পরিবারের একাধিক প্রজন্ম প্রাণ হারিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় দুই হাজার ৭শ’র বেশি পরিবারের বংশধারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পাশাপাশি প্রায় ছয় হাজার পরিবারে এখন মাত্র একজন করে সদস্য জীবিত রয়েছেন। দক্ষিণ খান ইউনিসের আল-নাজ্জার পরিবার এই মানবিক বিপর্যয়ের একটি উদাহরণ।

একটি ভয়াবহ হামলায় কিশোর মালিক আল-নাজ্জার, তার বাবা এবং তাদের বর্ধিত পরিবারের আরও ২২ জন সদস্য নিহত হন। মালিকের মা নেসরিন আল-নাজ্জার জানান, প্রথমবার ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিবারের সবাইকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ভাষায়, ইসরায়েলি বোমা হামলায় মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়।

তিনি আরও বলেন, বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে থাকা ছেলের মরদেহ চোখে পড়ার পর তিনি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। কয়েক সেকেন্ডের মধ্যেই তার সাজানো সংসার ও সুন্দর জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৬৯ বার পড়া হয়েছে