ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কুমিল্লায় নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই গণহত্যা ও হাদি হত্যার বিচার নিশ্চিত হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জুলাইয়ের গণহত্যা এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, জনগণের রায়ের মাধ্যমেই ভবিষ্যৎ সরকার গঠিত হবে, কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তি নয়।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যদি কোনো প্রভাবশালী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে জুলাইয়ের মতোই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করবে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে, তবে এবার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও আড়ালে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে, যা জনগণ কখনোই মেনে নেবে না। তার ভাষায়, ১১ দলীয় ঐক্যের পক্ষে এখন সারা দেশে জনসমর্থনের ঢেউ উঠেছে।

মামুনুল হক আরও বলেন, ২৪-এর ঐতিহাসিক বিপ্লবের পর দেশের মানুষ পুরোনো, ব্যর্থ রাজনীতি কিংবা পরিবারকেন্দ্রিক ক্ষমতার ধারায় ফিরে যেতে চায় না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৭০ বার পড়া হয়েছে